রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে পোষ্য সোসাইটি জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে কারখানা চত্বরে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্ম ব্যবস্থাপক হাসানুজ্জামান। একই দিন স্টেশন এলাকায় শতাধিক দরিদ্র ও অসহায় লোকের মাঝে খবার তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রম শেষে স্টেশন সংলগ্ন ফ্রি আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সৈয়দপুর রেলওয়ে জেলা কমিটির সভাপতি শামীম মাহমুদ লিমন সরকার। প্রধান অতিথি হিসেবে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১ম মহিলা টিটি ও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোছা: টুনি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাবু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রিতা বানু, অন্যান্যদের মাঝে উপিস্থিত সৈয়দপুর কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর আলম, ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ সোহাগ প্রমুখ।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে