জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান”‘ এ প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ,যুব ঋণ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সারে এগারোটায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন,প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, অভিযানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারুয়ার হাজারী প্রমুখ। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, আমাদের অর্থনীতি’র উপজেলা প্রতিনিধি তানভীর আমিদ রাজীব,ফালগুনী টিভির জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান অভি,উপজেলার নিবন্ধনকৃত বিভিন্ন সংঘঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন বিজয়নগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( সহকারি) আব্দুল কাদির। শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলোয়াত করেন হাফেজ মাও: মাইনুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানের শেষে শুভেচ্ছা স্মারক তুলে দেন, এক্তারপুর সামাজিক যুব উন্নয়ন সংগঠন কে বিজয়নগর উপজেলা যুব উন্নয়ন অফিস। সকলের উপস্থিতিতে অথিতিবৃন্দ ২ জনকে ১ লক্ষ ৮০ হাজার টাকা যুব ঋণ প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























