জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রকাশিত ‘প্রবাহ’ নামের বইয়ের পাঠোন্মোচন করা হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম এ সংকলনটির সম্পাদনা করেন। বইটিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুকে নিয়ে দেশের খ্যাতিমান লেখকদের লেখা স্তান পেয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংকলনটির পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে ও সদস্য মনির হোসেনর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ শানু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এ সময় প্রেসক্লাবের পাঠাগারের জন্য এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন সংসদ সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে