শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।। কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সংগঠন গনমুক্তিফৌজের প্রধান মুকুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ইমরান শেখ ইমনকে(৩৩) আটক করেছে র‌্যাব-১২। এ সময় র‌্যাব-১২ তার অফিস তল্লাশী করে বিদেশী পিস্তল, গুলি ও বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করে।

গতকাল রাতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান এর নেতৃত্বে একটি অভিযানিক দল কুষ্টিয়ার মজমপুরে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইমরান শেখ ইমন কে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করে।

আটককৃত ইমন কুষ্টিয়া বাবর আলী গেটের সামসুজ্জামানের পুত্র। ইমনের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত আলামত সহ আটককৃত ইমনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে