প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপেজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,সহ- সভাপতি মশিউর রহমান মিলন,যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম,সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন জাতীয় নারী জোটের নেত্রী মোছাঃ সুফিয়া খাতুন, মোছাঃ শেফালী খাতুন,মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রোমা মেম্বার,আফরোজা মল্লিক মনা,জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা, সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান বিদ্যুত, যুবনেতা মোঃ শাকিল বাবু, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুত্তিছুর রহমান মির্জা,সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন কবিরাজ, বীরমুক্তিযোদ্বা আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম, বহলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক,ছাতিয়ান ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, কুর্শা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ জামিরুল ইসলাম মেম্বার,আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শিলু,পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন টোকন কমিশনার সহ প্রমুখ।

বক্তাগণ বলেন জাসদ যে লক্ষ ও উদ্দেশ্যকে সামনে নিয়ে গঠিত হয়েছিল তা এখনো প্রাসঙ্গিক। সুশাসন প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান রাখতে হবে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে