রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১’শে অক্টোবর ওই মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলার শানে রেসালাত (সাঃ) সংরক্ষণ পরিষদ। বাদ জোহর বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি বাংলা হাই স্কুল মাঠে একত্রিত হয়ে। সেখান থেকে প্রায় ৫ হাজার লোকের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তাঁরা শহরের পাঁচ মাথা মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী এবং ফ্রান্সের প্রতিকী পণ্যে আগুন জ্বালানো হয়। এছাড়া বক্তারা ফ্রান্সের সমস্ত পণ্য বর্জনের ডাক দেন।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























