রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। নীলফামারীতে ৯’বছর জেলা সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগও বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়ে টানা দশমবার চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির। তিনি চশমা প্রতীকে নির্বাচন করে ধানের শীষ প্রতিকের প্রার্থী ছাইয়েদুর রহমানকে ৪ হাজার ৯৮৬ ভোটে ও নৌকা প্রতিকের প্রার্থী আবুল কাশেম শাহ্কে ২ হাজার ৩৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৯’শে অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ ও ভোট গননা শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। তিনি জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির চশমা প্রতিকে ৮ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আবুল কাশেম ভোট পেয়েছেন ৫ হাজার ৯৯৮। বিএনপির প্রার্থী ছাইয়েদুর রহমান ভোট পান ৩ হাজার ২৯৭ ভোট। এই নির্বাচনে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোটের ফলাফলে সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাঃ আরজু আারা বেগম, সংরক্ষিত ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের মোছাঃ পেয়ারী আক্তার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে নুর বানু বেগম সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হন।

অপরদিকে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন ৩৯ জন। তাদের মধ্য নির্বাচিত হন যথাক্রমে মিলন চন্দ্র সরকার, রুহুল আমিন,হাবিবুর রহমান,মাহমুদুল হাসান, আবুল কালাম, আবু তালেব, মোকবুল হোসেন, শহীদুল ইসলাম,আসাদুল ইসলাম, ৬৩৩ ছামিদুল হক, মুজিবর রহমান বিজয়ী হন। এর আগে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ৯টি ভোট কেন্দ্রে ৫৮টি কে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৯৯৭ জন। বিকাল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট পড়েছে ৮৫ শতাংশ।

উলে­খ্য, ২০১১ সালের ৫ জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ইউনিয়নটিতে। এরপর মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় উচ্চ আদালতে মামলা চলায় নির্বাচন বন্ধ থাকে। আদালতে সেই মামলার নিস্পক্তি হলে চলতি বছরের গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষনা করা হয়।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে