জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশি বাধাঁর মুখে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা যুবদল নেতা নূরুল আমিন মাস্টার, নুর আলম ও আবু সুফিয়ান এর নেতৃত্বে উপজেলা সদরের হাসপাতাল মোড় সংলগ্ন সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবদলের উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু,উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ উল্লাহ মৃধা প্রমুখ। এ সময় বক্তাগণ নবীনগর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশি হামলায় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার জাকির হোসেন সিদ্দিকীসহ কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম দুলাল, যুবদল নেতা জুয়েল মুন্সী, পলাশ, খোকন, জালাল, তানভীরসহ যুবদলের কয়েকশত নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষেএ সময় আনুষ্ঠানিকভাবে কেক কেটে সকলের মাঝে বিতরন করা হয়।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশি তাদের বাধাঁ প্রদান করে। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটা কাটির এক পর্যায়ে পুলিশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নেয়। পরে উপস্থিত লোকজন ও নেতারা ব্যানার ছাড়াই পুলিশের উপস্থিতিতে সমাবেশস্থল থেকে একটি র‌্যালি বের করেন।

র‌্যালিটি হাসপাতাল মোড় হয়ে সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের হাসপাতাল মোড়ে এসে শান্তিপূর্ণভাবে র‌্যালিটি শেষ হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে