ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত দেশের শতবর্ষী ঐতহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান আল জমিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা সলিমুল্লাহ’সহ ১৩’জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বুধবার(২৮’শে অক্টোবর) দুপুরে শূরা সদস্য মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। মজলিসে শূরার গুরুত্বপুর্ণ এ বৈঠকে ১৫’জন শূরা সদস্যের মধ্যে মুফতি আব্দুল হালিম বোখারী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাফেজ কাসেম, আল্লামা নুরুল ইসলাম জিহাদি, মওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি আরশাদ রহমানি, মাওলানা নোমান ফয়েজি, মওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, ক্বারী আনওয়ার হোসাইন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খোবাইব, মাওলানা ওমর ফারুকসহ ১৩’জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মজলিসে শ‚রার সিদ্ধান্ত সম‚হ ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদি।এসময় তিনি বলেন, সভার প্রথম অধিবেশনে মজলিসে শ‚রার ৬ জন সদস্যের মৃত্যুজনিত শ‚ন্যপদে মুফতি আব্দুস সালাম চাটগামী, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মুফতি আরশাদ রহমানী, সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা খোবাইব জিরি ও মাওলানা হারুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে, সর্বসম্মতিক্রমে হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নাজিরহাট বড় মাদ্রাসার মতোয়াল্লী নির্বাচিত করা হয়েছে।
এছাড়া, মুফতি হাবিবুর রহমান কাসেমীকে মুহতামিম, হাফেজ মাওলানা ইয়াহিয়াকে সহযোগি মুহতামিম, হাফেজ মাওলানা ইসমাইলকে সহকারী মুহতামিম, মাওলানা হাবিবুল্লাহ নদভীকে শিক্ষা পরিচালক এবং মুফতি রবিউল হাসানকে সহকারী শিক্ষা পরিচালক নিযুক্ত করেছে মজলিসে শূরা।অন্যদিকে, অবৈধভাবে নিজেকে মুহতামিম দাবি করে মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থ আত্মসাৎসহ সুনির্দিষ্ট নানা অভিযোগে মাওলানা সলিমুল্লাহকে মাদ্রাসা থেকে স্থায়ী বহিষ্কার করেছে শ‚রা কমিটি। সে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব। একইসাথে সলিমুল্লাহ্#৩৯;র অপকর্মে সহযোগিতা করায় মাওলানা নুরুল আলম নছিরী, মাওলানা সালাউদ্দিন, মুফতি হাসেম, মুফতি মিজান, হাফেজ ইদ্রিস, মাহফুজুর রহমান, মাওলানা আকবর, হারুনুর রশিদ, আব্দুর রহিম, আমীর হোসেন, মাওলানা ইয়াসিন, হাফেজ আব্দুল কাদেরসহ ১২’জন শিক্ষককে বহিষ্কার করেছে শূরা কমিটি।
বৈঠকে মজলিসে আমেলা ও মজলিসে ইলমী পুনর্গঠন করা হয়। মজলিসে আমেলার সদস্যগণ হলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতি আব্দুল হালিম বোখারী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাফেজ কাসেম, মওলানা সালাউদ্দিন নানুপুরী, মওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা নোমান ফয়েজি ও মাওলানা খোবাইব জিরি। মজলিসে ইলমীর সদস্যরা হলেন- মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ নদভী, হাফেজ জাফর আহমদ, মাওলানা আসআ্#৩৯;দ ও মুফতি আব্দুল হাকিম।
মজলিসে শূরার সিদ্ধান্তানুযায়ী নবনিযুক্ত মুহতামিম মুফতি হাবিবুর রহমান, সহকারী মুহতামিম হাফেজ ইসমাঈল ও মুফতি আব্দুল হাকিম কাসেমীর স্বাক্ষরে মাদ্রাসার ব্যাংক হিসাব পরিচালিত হবে। মাদ্রাসার যাবতীয় হিসাব-নিকাশে ওনারা মজলিসে শূরা ও আমেলার নিকট দায়বদ্ধ থাকবেন।
এছাড়া, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ-বিয়োগসহ যাবতীয় কর্মকাণ্ড মজলিসে শূরা এবং আমেলার পরামর্শক্রমে পরিচালিত হবে। এ সময় দারুল দেওবন্দের উসূলমতে মজলিসে শ‚রায় স্থায়ী কোনো সভাপতি নেই বলেও ঘোষণা দেন নুরুল ইসলাম জিহাদি। এদিকে বুধবারের শূরা বৈঠককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার রাত থেকে মাদ্রাসার আশপাশ’সহ নাজিরহাট এলাকায় তিন শতাধিক র্যাব-পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নাজিরহাট বাজারের পাঁচ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং যানচলাচল ও জনসমাগম নিয়ন্ত্রিত ছিল।
আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের নেতৃত্বে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এদিন চট্টগ্রাম -নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া থেকে কুম্ভারপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে পুলিশের টহল ও নজরদারী অব্যাহত ছিল।
প্রসঙ্গত, গত ২৭’মে মাদ্রাসার মুহতামিম আল্লামা ইদ্রিস ইন্তেকাল করলে মুফতি হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেয় শূরা কমিটি। পরবর্তিতে নিজেকে মুহতামিম দাবি করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠে শিক্ষক মাওলানা সলিমুল্লাহ। যারফলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ পাঁচমাস ধরে মাদ্রাসাজুড়ে অস্থিরতা বিরাজ করছে।এরমধ্যে, গেল শনিবার বিক্ষুব্ধ ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য হয় মুহতামিম দাবিদার মাওলানা সলিমুল্লাহ। এসব সংকট নিরসনে বুধবার জরুরী বৈঠকে বসে মজলিসে শূরা।

ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























