প্রিতম মজুমদার, কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পরিবর্তন করা হয়েছে। আইনশঙ্খলা রক্ষার্থে জনস্বার্থে একসঙ্গেই তিনটি থানার ওসির রদবদল করেছে জেলা পুলিশ।
বুধবার কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের এক নির্দেশনায় এ বদলির বিষয়টি জানা গেছে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানকে খোকসা থানায়, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে মিরপুর থানায় এবং মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামকে কুষ্টিয়া সদর থানায় বদলি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ওসি রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























