আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মৌসুমীর কৈশোর কর্মসূচির আওতায় পিকেএসএফ এর সহযোগিতায় সংস্থার প্রধান কার্যালয়ে নৈতিক মূল্যবোধের চর্চা ও প্রয়োজনীয়তা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার কর্মশালা ছয়টি কিশোর ক্লাবের সমন্বয়ে আয়োজন করা হয়। বর্তমান সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবস্থান অবক্ষয়ের কারণ নৈতিক শিক্ষা ও মূল্যবোধ পাওয়াার জন্য করণীয় বিষয় কর্মশালায় আলোচনা করা হয়। মানুষের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার তাই নৈতিক শিক্ষা ও মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবারে। পরিবারের উচিত তার সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া এবং সামাজিক মূল্যবোধ জানানো।

এক দিনব্যাপী কর্মশালাটি সেশন পরিচালনা করেন, সংস্থার পরিচালক এবং কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন জনাব মোঃ এরফান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার প্রধান নির্বাহী জনাব হোসেন শহীদ ইকবাল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি কলেজের বাংলার প্রভাষক জনাব রেশমা পারভিন। কর্মকান্ডটি সার্বিক পরিচালনা করেন, মৌসুমী কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল ও উম্মে সাবরীনা তামান্না।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে