শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় চাঞ্চল্যকর শিশু মাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও গ্রামবাসি। গতকাল বুধবার সকাল সকাল ১১’টায় শহরের চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বারাশিয়া বরুনাতৈল ও বরই গ্রামের শতাধীক মহিলা পুরুষ অংশ গ্রহন করে। এ সময় বক্তব্য রাখেন মাহিদের মা মর্জিনা বেগম, বাবা মজিরুল মোল্ল্যা, প্রতিবেশি সালাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, পূর্ব শত্ত্রুতার জের ধরে গত ৭ অক্টোবর দুপুরে প্রতিবেশি রোহান হনুমান দেখানোর কথা বলে সাত বছরের মাহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নবগঙ্গা নদীতে তালের ডুঙ্গার সাথে বেধে জীবন্ত ডুবিয়ে হত্যা করে। পুলিশ আসলাম ও তার ছেলে রোহানের স্বীকারোক্তি অনুযায়ী ৫ দিন পর ডুবুরি দিয়ে তল্লাশী চালিয়ে শিশু মাহিদের গলিত লাশ লাশ উদ্ধার করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে