মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। “যুব ও নির্যাতিত জনতার শৃঙ্খলমুক্তির অঙ্গীকার, রুখবে এবার স্বৈরাচার” এই শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২’তম প্রতিষ্ঠা বার্ষির্কী ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবদল।

আজ মঙ্গলবার সকাল ১০’টায় বিএনপির অফিস কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো (গাংনী), সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ (মুজিবনগর) , পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এসময় সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে