মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। “আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা- বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার” এই স্লোগানে মেহেরপুরে ৪১’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পয়াডের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জাতীয় বিঙ্গান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জুম কনফারেন্সের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন,এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খান। বক্তব্য দেন পুলিশ সুপার এস.এম.মুরাদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ সভাপতি আব্দুল হামিদ, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ৪’টি কলেজ ও ১৪’টি মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ১৮’টি স্টল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রদর্শন করে।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে