শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের ইসলামপুর বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণবাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবীব কিশোর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ। সভায় বক্তারা বর্তমান সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরের শতাধিক নেতাকমী’রাও উপস্থিত ছিলেন।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে