শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। ফ্রান্সে প্রকাশ্যে প্রিয় ব্যঙ্গ মহানবী (সা.)’র কার্টুন প্রর্দশনের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মাগুরা মুসলিম জনসাধারণ বাংলাদেশ এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

আজ মঙ্গলবার সকাল ১১’টায় সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ’সহ র‌্যালী’টি শহর প্রদক্ষিণ শেষে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। সেখানে বক্তব্য রাখেন মাদ্রাসা ছাত্র জিম’সহ অন্যান্য সদস্য’রা। মানববন্ধনে ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, ফ্রান্সের সকল পণ্য বর্জন, দলমত নির্বিশেষে সকলকে এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ জানানোর আহবান করা হয়।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে