প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুষ্টিয়া পৌর এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জননেতা ডাঃ এএফএম আমিনুল হক রতন। তিনি গতকাল সন্ধ্যা থেকে দুইঘন্টাব্যাপী শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন বাংলাদেশ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার শাসনামলে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। তিনি আরও বলেন সকল ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলেই একটি উন্নত রাষ্ট্র বিনির্মান করা সম্ভব হবে।
পরিদর্শনকালে ডাঃ রতন ডাঃ লিজা ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, পৌর কাউস্নিলর রীনা নাসরিন সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























