প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা মোফাজ্জেল হক গতকাল রোববার বিকেলে দৌলতপুর উপজেলার ১২টি মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপগুলো হচ্ছে খলিসাকুন্ডি মিস্ত্রিপাড়া, কলেজপাড়া, ছাতারপাড়া, গ্রাগপুর, ডাঙমড়কা, মথুরাপুর, তারাগুনিয়া এবং আলাহর’দর্গা পুজামন্ডপ। পরিদর্শনকালে সাথে ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ’র অন্যত সদস্য বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি বাবু দাস ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা মন্ডপ পরিদর্শন করা হয়।
এ সময় মোফাজ্জেল হক বলেন করোনাকালে সামাজিক দুরত্ব মেনে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বিরা। তবে এই উৎসবে আতিথেয়তায় যুক্ত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। একপর্যায়ে উৎসব যুক্ত হয় ভিন্নমাত্রায়। পরিণত হয় সাম্যের মিলন মেলায়। মোফাজ্জেল হক এসময় তাকে আমন্ত্রন করায় স্ব স্ব পূজা মন্ডব কমিটিকে ধন্যবাদ জানান।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























