জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত আজ রবিবার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। তিনি আজ বিকাল ৫টা হতে বিজয়নগর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।তিনি বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সা:সম্পাদক এর সাথে কথা বলেন এবং তাদের পূজা অর্চনার ক্ষেত্রে কোন রকম অসুবিধা হচ্ছে কিনা তার খোজঁ খবর নেন।

সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তিনি বলেম,এবারের পূজা করোনা ভাইরাস পরিস্থিতিতে ও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে এবং জনসমাগম এড়িয়ে স্বল্পসংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা পালন করা হচ্ছে। তাতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার কোন অভাব ছিলনা।শান্তিপূর্ণ ভাবেই পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা নেই বলে তারা সকলে জানিয়েছেন। এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির সদস্যদেরকে যে কোন সমস্যা বা প্রয়োজনে তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূজামন্ডপ পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণসম্পাদক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও তার সাথে থাকা পুলিশের টহল টিম।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে