জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বৃহৎ রফতানীমুখী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৭দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। তবে আমদানী রফতানী কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের পাসর্পোটদারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২থেকে ২৬অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষীপূজা উপলক্ষে ৩১অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে