ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) ।। চট্টগ্রাম-২ ফটিকছড়ির সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, কওমী মাদ্রাসায় দ্বীনধর্মের চর্চা হয়। এখানে কোনো জঙ্গিবাদ কিংবা জামায়াতিদের স্থান নেই। কওমী আলেমরা স্বাধীনতার পর থেকে জামায়াত এবং তাদের দোসরদের বিরুদ্ধে ভ‚মিকা রেখে যাচ্ছেন।
তিনি রোববার(২৫ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সাংসদ আরো বলেন, বর্তমানে পুরো কওমী অঙ্গন আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এর বাইরে কেউ যাওয়ার সুযোগ নেই। অনেকে এখনো বাবুনগরীসহ মুরুব্বীদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। তারা ম‚লত নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, নাজিরহাট বড় মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, নাজিরহাট পৌর মেয়র এস.এম সিরাজদ্দৌল্লাহ, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার প্রমুখ।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























