স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শারদীয় দূর্গাপূজা পালন করার জন্য ১২ পূজা মন্ডপে পূজার তক্ত ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে রায়পুর পৌর আওয়ামীলীগের কার্যালয়ে হিন্দু নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুদান বিতরণ করেন পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ বাকী বিল্লাহ।
প্রতিটি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে ও প্রত্যেক মন্ডপে পূজার জন্যএকটি করে তক্ত বিতরণ করা হয়।
এসময় শারদীয় দূর্গাপূজা পালন করার জন্য সর্বাতক সহযোগিতার আশ্বাস দেওয়র প্রতিশ্রুতি দেওয়া হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র বাবুল পাঠান, যুবলীগ নেতা উদ্দিন সোহাগ পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম, লক্ষীপুর জেলা
নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























