স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর জেলা।। লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম(৫৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার(২১’শে অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের ঝুমুর সিনেমাহল এলাকায় ময়দার মিল নামকস্থানে এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সহিদা বেগম।

মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে নিলে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে সহিদা বেগম চলে যান। আজ বাদ যোহর (দুপুর ২টা) লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয়) মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।

জেলা ছাত্রলীগের সভাপতির মায়ের মৃত্যুতে, শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্যা ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল,  জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি  এ কে এম সালাহ  উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,  ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে