আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। গত ২০’শে অক্টোবর মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট কারচুপি ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃৃবৃন্দরা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে যুগ্ন-আহবায়ক নাসির উদ্দিন আহমেদ ও এ্যাডঃ রফিকুল আলম, সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি ও সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০ অক্টোবর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মীকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই। পুলিং এজেন্টদের মারপিট করে কেন্দ্র থেকে বের করা দেওয়া হয়েছে। এছাড়াও ভোটের দুই দির আগে থেকে নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। এই নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। তাই পুনরায় নির্বাচনের দাবী জানান বক্তারা।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























