ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি নির্বাচিত হওয়ার পরদিন বুধবার(২১’শে অক্টোবর) দুপুরে সাংসদের মাইজভান্ডারিস্থ Ðারস্থ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং ফুলের মালা বিনিময় করেন।

এ সময় ২০ অক্টোবর অনুষ্ঠিত সুয়াবিল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানান সাংসদ নজিবুল বশর মাইজভাÐারী। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিল ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজালাল, য্ধুসঢ়;বলীগ নেতা মীর মোরশেদ, মহিউদ্দীন, আক্কাস আলী, সুমন সিকদার প্রমুখ।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে