আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্বতন্ত্র ঘোড়া প্রতীকে আলহাজ্ব আব্দুল হাদী চৌধুরী টিপু ৭’হাজার ৮৩১’ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯’টায় বদলগাছী উপজেলা সহকারি রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা শফি উদ্দীন শেখ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মাসুদ রানা পেয়েছেন ৬’হাজার ৫৮০’ভোট এবং মখুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতিকে মোঃ হেলাল হোসেন পেয়েছে ৯৭ ভোট। ভোট বাতিল হয়েছে ১১৫ টি ভোট। মোট ১৪হাজার ৬২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬.২৬ শতাংশ।

বদলগাছী উপজেলা সহকারি রিটার্নিং অফিসার শফি উদ্দীন শেখ বলেন, ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল ৫টা পর্যন্ত সুষ্ট ভাবে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণ ও ভোট গণনা করে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া র্মাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য, গত ২৯’শে মে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান দীর্ঘ দিন ধরে কান্সারে আক্রান্ত হয়ে মৃত্য বরণ করেন। এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে