রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনী বাজার এলাকায় ট্রাকের চাপায় শর্ফুরা বেগম (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম দোলাপাড়ার আবদুর রাজ্জাকের স্ত্রী। বুধবার (২১’শে অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজ্জাকের স্ত্রী শ্রমিক হিসেবে সৈয়দপুরের বিসিক শিল্পনগরীর একটি কারখানায় কাজ করেন। সকালে তিনি কারখানায় যাচ্ছিলেন। সৈয়দপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক ও চালকের সহকারী পলাতক আছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























