আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মকলেছুর রহমান মকে পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট। উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ৫১ হাজার ২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
উল্লেখ্য, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন মৃত্যুর পর এ পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























