আবদুল্লাহ-আল-মামুন, সিরাজগঞ্জ।। নববধু বঁটি দাঁ দিয়ে কুঁপিয়ে স্বামীকে গুরুতর আহত করেছে সিরাজগঞ্জ জেলার পৌরসভাধীন রামগাঁতী গ্রামের তাহমিনা খাতুন (মীম) তার স্বামী আবু হানিফ কে ঘুমের ঔষধ খাইয়ে হত্যার উদ্দেশ্যে বটি দা দিয়ে মাথায় কুপিয়ে আহত করে বলে জানা যায়।

আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এলাকার স্থানীয়রা জানায়, গত শুক্রবার পৌর এলাকার চররায়পুর পূর্ব পাড়া নিবাসী মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ হানিফের সাথে চককোবদাস পাড়া মানিক হোসেনের মেয়ে তাহমিনার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের ৩’দিনের মাথায় সোমবার রাতে নববধু তাহমিনা খাতুন মীম পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে তার স্বামীকে খাইয়ে দেয়। পরে হাত পা বেধে বটি দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এসময় হানিফের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে নববধুর আক্রমণ থেকে উদ্ধার করে পরে লোকজন হানিফকে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় একাধিক কোপের আঘাত রয়েছে এবং কেটে নেয়া হয়েছে তার হাতের আঙ্গুল।

নববধুর আঘাতে স্বামী আহত এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর পুলিশ নববধূ তাহমিনাকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। কী কারণে এ ঘটনা তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে পূর্ববর্তী প্রেমের কারণে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে