রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে অগ্নি নির্বাপণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য তৈরিকৃত রেলওয়ে জলাধারের সিংহভাগ অবৈধ দখলে চলে গেছে। সেখানে রাতারাতি গড়ে উঠেছে পাকা, আধা-পাকা ও বহুতলভবন। অভিযোগ রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের যোগ-সাজসেই জলাধারগুলো দখল করা হয়েছে। তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার
নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, আসাম -বেঙ্গল রেলপথকে ঘিরে সৈয়দপুর রেলওয়ের গোড়াপত্তন হয়। এখানে রেলওয়ের জায়গা রয়েছে মোট ৭৯৮ দশমিক ৯ একর। তন্মাধ্যে ১১০ একর জায়গা জুড়ে ১৮৭০ সালে স্থাপিত হয় দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখনা। অবশিষ্ট জায়গায় কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি করা হয় বাংলো, সাব-বাংলো, এক ও দুইকক্ষ বিশিষ্ট কোয়ার্টার। আর সেইসব কোয়ার্টারে বসবাসকারী রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় ইসলামবাগ, রসুলপুর, মিস্ত্রিপাড়া, সাহেবপাড়া, গোলাহাট, বাঁশবাড়ী, পুরাতন বাবুপাড়াসহ প্রতিটি এলাকায় মোট ১৩ টি জলাধার তৈরি করা হয়। যা ওইসব এলাকায় আগুন নেভানোর কাজে ব্যবহার করা হত।

এছাড়া বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টিতে জলাধারগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। কিন্তু বর্তমানে সেগুলো দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে জলাধারগুলো তৈরি করা হয় তা ব্যাহত হচ্ছে। চলতি বছরের গত ঈদুল ফিতরের দিন মিস্ত্রিপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সময়মত পানি না পাওয়ায় ১০ টি রেলওয়ে কোয়ার্টার পুড়ে ছাই হয়ে যায়। অথচ ঘটনাস্থলের পাশেই ছিল রেলওয়ের একটি জলাধার। দখলের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের ওয়াকার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম বলেন, দখলবাজরা কর্তৃপক্ষকে ম্যানেজ করেই রেলওয়ের জায়গা দখল করছে। এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, সৈয়দপুরে রেলওয়ের দখলদাররা এতটাই প্রভাবশালী যে কর্তৃপক্ষ তাদের কাছে অনেকটা অসহায়।

জলাশয় তো দুরের কথা কোন দিন যে আমার অফিসটাই দখল হয়ে যায় তা নিয়েই আতঙ্কের মধ্যে আছি। সৈয়দপুরে রেলওয়ে ভ‚-সম্পত্তি বিভাগে দায়িত্বে থাকা পার্বতীপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো রেজাউল হক বলেন, রেলওয়ের জলধারগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য সম্প্রতি আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে