জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। সদ্য শেষ হওয়া পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও ফলাফল বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে পুলিশের কঠোর বাঁধা উপেক্ষা করে শহরের টি এ রোডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, এ্যাড. গোলাম সারওয়ার ভূইয়া খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এ.বি.এম মোমিনুল হক, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, শামীম মোল্লা, কাউসার কমিশনার, মাইনুল হোসেন চপল, শামীমা বাছির স্মৃতি, নিয়ামুল হক, হুমায়ুন কবির, ইয়াছিন মাহমুদ, আতিকুল হক জালাল, দেলোয়ার হোসেন দিলিপ, মইনুল ইসলাম, আজহার হোসেন চৌধুরী দিদার, ফুজায়েল চৌধুরী ও শাহীনুল আলম শাহীনসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ভোটার বিহীন সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উপনির্বাচনগুলিতে ব্যাপক কারচুপির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে