মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিজিবি’র পৃথক অভিযানে এসব ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, কাথুলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ দুই হাজার ৩শত ৫০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে ধলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। এদিকে শেওড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ বোরহান উদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজীপাড়া মাঠ থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল এবং ৪শ’ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটের আনুমানিক মূল্যে প্রায় ২ লাখ টাকা।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে