আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় সাংবাদিক আব্দুর রউফ পাভেলের পিতা মরহুম খোদাবক্স খন্দকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ যোহর শহরের একটি মাদ্রাসায় মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআন খতমের আয়োজন করা হয়। গত ১২ সেপ্টেম্বর মরহুম খোদাবক্স খন্দকার রাত ১২টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান।
তিনি গণপূর্ত বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে অবসর গ্রহনের পর নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়াস্থ নিজ বাসভবনে অবসর জীবনযাপন করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























