রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের চতুর্থ দিনেও গণপরিবহনের তীব্র সংকট চলছে। সকাল থেকে আজও রাজধানীর ৫টি পয়েন্টে শুরু হয়েছে বিআরটিএর অভিযান।

বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছেন যাত্রীরা। রাস্তায় বাস অনেক কম থাকায়, গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে নগরবাসী। খোদ সড়কমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করেছেন অসহায়ত্ব। এ পরিস্থিতিতে ৫১৮টি বাস চালুর ঘোষণা দিয়েছে বিআরটিসি। এদিকে, সিটিং সার্ভিস পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত মালিক সমিতি সপ্তাহে ৩ দিন ও বিআরটিএ সপ্তাহের ৬ দিন অভিযান চালাবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান।

রাজধানীতে সড়ক পথে যাতায়াতে নৈরাজ্য ও বিশৃঙ্খলতা ঠেকাতে, রোববার থেকে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে