আন্তর্জাতিক চুক্তি করার আগে সংসদে আলোচনা না হওয়া অসাংবিধানিক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
রোববার দুপুরে, রাজধানীর ধানমন্ডিতে দশম জাতীয় সংসদের অধিবেশন সম্পর্কিত এক গবেষণার পর্যবেক্ষণ তুলে ধরে একথা জানায় সংস্থাটি। সংসদে বিরোধী সদস্যদের বিল সম্পর্কিত সংশোধনী প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না বলেও গবেষণায় উঠে আসে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদে বিরোধী দল হিসেবে যে দলটি পরিচিত তারা আগের তুলনায় আরো সক্রিয় হয়েছে। এই অবস্থান আরো কার্যকর হতে পারতো।
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘বেশ কিছু কাজ তারা করে ফেলছেন যে ব্যাপারে জনগণ কিছুই জানে না। জনগণকে অনেক কিছুই বলা হচ্ছে না। সেটিকে অবশ্যই অসাংবিধানিক পদক্ষেপ বলেই আমরা মনে করি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














