রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কিনা তা জানতে চেয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির সচিব সারওয়ার আলম।
তিনি জানান, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাতে মধ্যরাতের ফেসবুকিং কোমলমতী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করছে বলে জানানো হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁস হবার পর তা ফেসবুকের মাধ্যমে দ্রুত আদান-প্রদান হয় বলেও অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মধ্যরাতে ছয় ঘন্টার জন্য ফেসবুক বন্ধ রাখার প্রস্তাব আসে।
প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














