কুষ্টিয়ায় সড়ক সংস্কার, ধূলাবালির দূঃসহ যন্ত্রনা থেকেমুক্তির দাবী, যত্রতত্র গাড়িপার্কিং বন্ধ, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত মহাসড়কে ডিভাইডার নির্মাণের দাবিতে কুষ্টিয়া বাসীর উদ্যেগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মজমপুরে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া বাসির পক্ষে আতাউর রহমান মিঠু, শাহারিয়া ইমন রুবেল, সাইদুল ইসলাম টিপু, মুন্সী হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ মজমপুরের বেহাল সড়কের কারনে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। সম্প্রপ্রতি গত ২০ডিসেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ডিসি কোর্টের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছন্দাসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়। এসড়কের বেহাল অবস্থার কারনে প্রায় দিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মাসেরএখনি এ সড়ক সংস্কার না হলে সড়ক দুর্ঘনা আরো বেড়ে যাবে। তাই অনতিবিলম্বে এই বেহাল সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
কুষ্টিয়া মহাসড়কে ধূলাবালি দুঃসহ যন্ত্রনা থেকে মুক্তি সেই সাথে শহরের মধ্যে যত্রতত্র গাড়িপার্কিং বন্ধ, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত মহাসড়কে ডিভাইডার নির্মাণের দাবি জানানো হয়।

কেএম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে