আদালত নির্ধারিত সময়ের মধ্যেই হাজারীবাগের ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল। বিকেলে ওয়াসা, ডেসকো, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জানান, সভার সিদ্ধান্ত জানিয়ে সব দপ্তরে চিঠি দেয়া হবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সব সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। ৬ মার্চ হাজারীবাগ থেকে স্থানান্তরে ব্যর্থ সব ট্যানারি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে কারখানাগুলোর গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয় পরিবেশ অধিদপ্তরকে। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন আগামী ৬ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে