তীব্র গ্যাস সংকটে পড়েছে রাজধানীর মিরপুর। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস পায়নি কোন পরিবার। অনেককেই খেতে হয়েছে হোটেলে। কেউ আবার তাও পায়নি।
মাঝে মধ্যেই মিরপুরে দু’চার ঘণ্টা গ্যাস না থাকার বিষয়টি বেশ পুরোনো। বৃহস্পতিবার সকাল থেকেই গ্যাসের অপেক্ষায় ছিলেন শরিফা বেগম। কিন্তু দিন গড়িয়ে রাতেও গ্যাস আসেনি তার বাসায়। পরিবারের আট সদস্যকে নিয়ে পড়েন চরম ভোগান্তিতে। এই গৃনিহীর মতো অনেকের বাসাতেই জ্বলেনি চুলা। তাই বাধ্য হয়ে সপরিবারে খাবারের হোটেলে ভিড় জমিয়েছেন মিরপুর এলাকার বেশিরভাগ মানুষ।
হোটেলেও একই অবস্থা। সিলিন্ডারের গ্যাস দিয়েই রান্না চলে বেশিরভাগ খাবারের দোকানে।
মিরপুর-১,২, ১০ নম্বরসহ কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১৪ নম্বরের বিআরপি কলোনি এবং আগারগাঁয়ের তালতলা পড়ে তীব্র গ্যাস সংকটে। মধ্যরাতে গ্যাস এলেও ছিল অল্প সময়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














