কেরানীগঞ্জে প্রায় ৮৮ একর জমি অধিগ্রহণ করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে হাসনাবদ এলাকায় অভিযান চালায় বিআইডাব্লিউটিএ।

এসময় পানগাঁও কন্টেইনার পোর্টের সংযোগ সড়কের দুই পাশের অবৈধ ৫০টি পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। বিআইডাব্লিউটিএ বলছে, তাদের জায়গা দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছে। এর ফলে রাস্তা ছোট হয়ে যাওয়ায় বন্দর থেকে লরি চলাচলে সমস্যা হয়। সেই সাথে এলাকা যানজট লেগেই থাকে। সম্প্রতি সংযোগ সড়কটি ১২০ ফুট সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়।

অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ডিসেম্বরে নোটিশ দেয়া হলেও তা আমলে নেয়নি দোকান মালিকরা। পানগাঁও, ইকুরিয়া, দোলেশ্বর এলাকায় প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান চালাবে বিআইডাব্লিউটিএ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করা হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে