গরম আসার আগেই পানি সংকটে নাকাল রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দারা। কোথাও ওয়াসার লাইনে একেবারেই পানি আসে না। আবার কোথাও দূষিত পানি আসায় তা ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসার কাছে আভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। প্রায় ৬ মাস ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেন না রাজধানীর মধ্য বাড্ডার পোষ্ট অফিস গলির বাসিন্দারা। শীতের সময় গভীর রাতে এক-দুই ঘণ্টার জন্য পানি আসলেও গত ১৫-২০ দিন ধরে তাও মিলছে না। শুস্ক মৌসুম শুরু হতে না হতেই বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে রাজধানীর বেশকয়েকটি এলাকায়। পানির অভাবে গৃহস্থলি কাজ, গোছলসহ দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুরে ওয়াসার লইনে গত ৮ দিন ধরে পানি নেই। এরআগে পানি আসলেও দুর্গন্ধ আর ময়লাযুক্ত থাকায় তা ব্যবহার করা যাচ্ছিলো না। ওয়াসার হিসেবে, ঢাকা মহানগরীতে পানির দৈনিক চাহিদার বিপরীতে উৎপাদন ১৫ কোটি লিটার বেশি। কিন্তু সরবরাহ লাইনে ত্রুটি থাকায় বিপুল পরিমাণ অপচয় হয়। গরম শুরু হওয়ার আগেই পানি সংকটের সমাধান চেয়েছেন ভুক্তভোগীরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে