ফিটনেসহীন যানবাহন বন্ধে বিআরটিএর সহায়তায় অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে, নগরীর চার পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। অভিযানের প্রথম দিনেই, গাড়ির ফিটনেস, বৈধ কাগজ না থাকায় কারাদণ্ড, আর্থিক জরিমানাসহ নানা সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রাজধানীর যানজট নিরসনে এবার ফিটনেসহীন যানবাহন বন্ধে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ কাজে তাদের সহায়তা দিচ্ছে বিআরটিএ।
রোববার সকালে নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, দৈনিক বাংলা মোড় ও মতিঝিল এলাকায় শুরু হয় অভিযান। এসময় অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়ার তালিকা না রাখার দায়ে করা হয় জরিমানা। ফিটনেস না থাকা গাড়ি ডাম্পিংয়ে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নাগরিক সুবিধা নিশ্চিতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআরটিএএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি করপোরেশনের এ অভিযানে রাজপথে কমে যায় গণপরিবহন দুর্ভোগে পড়েন নগরবাসী।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














