কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে ও থানা পুলিশের সফল অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পলাতক ২০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জিহাদ (২৭), রিয়াদ (১৮), বজলুর রহমান (৬৫), আব্দুল মজিদ (৫০), অলিউর রহমান (৩০), সিরাজুল ইসলাম (৩৫), মাসুদ (৪০), আব্দুল খালেক (৩৫), আব্দুল আজিজ (২০), দাবু প্রামানিক (৬৫), আয় উদ্দিন (৬০), এসকেন আলী (৫০), রফিক হোসেন (৪৫),আলামিন (২৭), মোহাম্মদ সানাউল্লাহ (৩৫), আব্দুল খালেক (৪০), রবিউল ইসলাম (৩৫), মুন্না (২২), বিপুল হোসেন (২৫), আক্তার হোসেন (২৫)।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, করোনা সম্পর্কিত সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সফল অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পতালক ২০ আসামীকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কুমারখালী থেকে সকল অপরাধ ও অপরাধীদের নির্মূল করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























