নীলফামারী প্রতিনিনিধিঃ পৃথক স্থান থেকে একই দিনে একজন শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।আজ রবিবার ( ১০, মে) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের জাকিরুল নামের ২৫ বছরের এক যুবকের ডোবা থেকে, ১৮ বছর বয়সের মাহফুজা বেগম নামের এক গৃহবধুর গলায় ওড়না পেচানো অবস্থায় এবং মোবাশ্বের নামের ৫ বছরের এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, ওই দিন দুপুরে ইউনিয়নের লালার খামার এলাকায় সড়কের পাশে পরিত্যাক্ত ডোবায় এক অজ্ঞাত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে থানায় এসে পৌর এলাকার চিকনিমাটি ভাটিয়া পাড়ার আব্দুল গনি নামের এক ব্যক্তি মৃতদেহটি তার ছেলে বলে সনাক্ত করে।

একই দিনে বিকেল ৩ টায় হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামের একরামুল হক নামের একজনের বাড়ি থেকে ওড়না পেচানো অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। আগের দিনে শ্বাশুরি-বউয়ের ঝগড়ার জেরে তার চাচা স্বশুরের বাড়িতে গিয়ে সবার অনুপস্থিতিতে আত্বহত্যা করে বলে জানা গেছে।এদিকে ওই দিন সকালে উপজেলার ভোগড়াবুড়ি ইউনিয়নে একটি বেতবাগান থেকে গলাকাটা ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলা ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েকপাড়া গ্রামের আলমের পুত্র। শিশুটির হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে একই গ্রামের আশিকুর রহমানের ছেলে নবম শ্রেনির ছাত্র সিয়াম হোসেনকে আটক করেছে।ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ তিনটি সনাক্ত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যসব আইনী কার্যক্রম চলছে।

রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে