বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলা হেডম্যানের ছেলের গলাকাটা লাঁশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম হচ্ছে লুহ্লামং মারমা(৩৫),তিনি ৩৫০ নং পাইন্দু হেডম্যান মুসিংউ মারমা ছেলে। পেশায়ে সে একজন জুম চাষী।

গত শুক্রবারে থেকে নিখোঁজ হবার পর আজ রাত অনুমানিক ১০টার দিকে বাগানপাড়া-পাইন্দুপাড়া সড়কে জনশুন্য এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের সহায়তায় মরদেহ রুমা থানায় আনা হয়েছে।জানা গেছে, গত শুক্রবার খক্ষ্যং ঝিরি থেকে বাড়ি ফেরার পথে নিখােঁজ হন তিনি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, এ বিষয়ে এখনও কাউকে আটক করতে পারেনি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিমন পালিত
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে