চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে (ঢাকা মেট্রো-গ ১৫-৪০৫৫) ৩০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার মনোয়ার হোসেন মদনের ছেলে মনিরুল ইসলাম (২৫), মমিনের ছেলে সোহেল (২১), ডিঙ্গেদাহের মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে শুভ (২০) ও দর্শনা মোহাম্মপুরের শ্রী অশোক দাসের ছেলে শ্রী সুকেন দাস(২২)। বুধবার তাদেরকে মাদকদ্রব্য রাখার অপরাধে গ্রেফতার দেখায় পুলিশ। দর্শনা পুরাতন রেল ষ্টেশনের পশ্চিম পাশের পাকা রাস্তার নিকট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, বুধবার দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাববুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ও ফোর্স নিয়ে দর্শনা পুরাতন রেল ষ্টেশনের পশ্চিম পাশের পাকা রাস্তার নিকট অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৩০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম , সোহেল, শুভ ও শ্রী সুকেন দাসকে আটক করা হয়।বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেল রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ



























