ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৪ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে আশুগঞ্জ ট্রোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সুফি মিয়া(৩৪)।
আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সংঙ্গীয় র্ফোস নিয়ে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে একটি প্রাইভেকারে তল্লাসী চালায়। তল্লাশী কালে প্রাইভেটকারের পিছনের বর্নাড কাবারের বক্সে থাকা ৩৪ কেজি গাজা উদ্ধার হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। তিনি আরো জানান, গাজাঁ গুলো বিক্রির জন্য সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এ সময় তার সাথে ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ ময়নাল হোসেন, এসআই(নিরস্ত্র), মোঃ জামাল হোসেন, এটিএসআই, মোঃ মিজানুর রহমান। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাহমুদ জানান।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























