মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় পাষন্ড মায়ের হাতে মাহী নামের ৪ বছরের কন্যা শিশু হত্যার অভিযোগে ঐ কন্যার মা কে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গতকাল রবিবার দুপুরের মাগুরা শহরের হাজী সাহেব রোডের একটি বাড়ীতে নিজ সন্তানকে মা হত্যা করেছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাজী রোডের (সরকারী গণগ্রন্থগারের সামনে) মৃত শাহাদত হোসেনের বাসার ৩য় তলার ভাড়াটিয়ার রুমে ৪ বছরের মাহী নামে একটি কন্যা শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়। নিহতের মা সুফিয়া বেগম সাথী নিজে শিশুটিকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে।
শিশুটিকে ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আটক সুফিয়া বেগম বহু বিবাহের তালাক প্রাপ্ত এবং এলাকার চিন্থিত মাদক ও দেহ ব্যবসায়ী হিসাবে পরিচিত।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























