চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে পুলিশ বোরখা পরিহিত এক নারীর কংকাল উদ্ধার করে। লাশটি দীর্ঘদিনের হওয়ায় বয়স ও পরিচয় সনাক্ত করা যায়নি।

পুলিশ জানায় অজ্ঞাত ওই লাশের খবর পেয়ে পুলিশ সদর উপজেলার নবীনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে কংকালটি উদ্ধার করে। বোরখা পরিহিত থাকায় পুলিশের ধারণা কংকালটি কোনো নারীর। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান  জানান, লাশের ডিএনএ পরীক্ষা করে প্রয়োজনীয় তথ্য বের করার চেষ্টা করা হবে।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে