চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার নিমতলা মাঠের মধ্যে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাজারকরা ব্যাগে রাখা কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী গ্রামের ফরজ আলীর ছেলে সাকিব(২৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে চঞ্চল আলী(২৫)।পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুল হুসাইনসহ সহযোগী ফোর্স নিমতলা সড়কে টহল ডিউটি করার সময় একটি ভ্যানের গতিরোধ করেন। এসময় ভ্যানের দুই যাত্রীর আচরণ সন্দেহ মূলক হওয়ায় তাদের আটক করে তল্লাশী করেন। তল্লাশীকালে তাদের কাছে থাকা একটি বাজারকরা ব্যাগের মধ্যে থেকে কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করা হয় । শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























